আপনার ব্রান্ডের জন্য Influencer Marketing: যেভাবে শুরু করবেন
আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো—আপনার ফেইসবুক ফিডে যখন আপনার পছন্দের কোনো ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কথা বলে, তখন কি আপনি একটু হলেও সেটা নিয়ে আগ্রহী হন না? অবশ্যই হন! এটাই হলো Influencer Marketing-এর পাওয়ার। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই জানি না কীভাবে এই পাওয়ারটা আমাদের বিজনেসের জন্য সঠিকভাবে কাজে লাগাতে হয়।
আপনি হয়তো ভাবছেন, "আমার তো ছোট বিজনেস, আমি কীভাবে বড় বড় ইনফ্লুয়েন্সারদের দিয়ে মার্কেটিং করাবো?" অথবা "টাকা খরচ করে ইনফ্লুয়েন্সার হায়ার করলাম, কিন্তু কোনো রেজাল্ট আসলো না, তখন কী হবে?" এই ভয়গুলো খুবই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, সঠিক স্ট্র্যাটেজি আর প্ল্যানিং থাকলে আপনি খুব কম খরচেও ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে আপনার ব্রান্ডকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন।
আজকের এই ব্লগে আমরা দেখবো কীভাবে একজন প্রো মার্কেটারের মতো Influencer Marketing ক্যাম্পেইন রান করবেন, সঠিক ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবেন এবং তাদের সাথে প্রফেশনাললি ডিল করবেন—সবকিছুই একদম হাতে-কলমে!
১. ইনফ্লুয়েন্সার রিসার্চ: শুরুটা হোক সঠিক জায়গা থেকে
Influencer Marketing-এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রিসার্চ। আপনি চাইলেই যে কাউকে দিয়ে আপনার ব্রান্ডের প্রমোশন করাতে পারেন না। আপনাকে বুঝতে হবে কোন ধরণের ইনফ্লুয়েন্সার আপনার ব্রান্ডের জন্য পারফেক্ট। সাধারণত ইনফ্লুয়েন্সারদের তিন ভাগে ভাগ করা যায়:
Mega Influencers: যাদের ফলোয়ার ১ লাখের বেশি। এরা অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে, কিন্তু এদের এনগেজমেন্ট রেট অনেক সময় কম হতে পারে এবং এরা বেশ এক্সপেন্সিভ।
Micro Influencers: যাদের ফলোয়ার ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে। এরা সাধারণত একটা নির্দিষ্ট নিশে (যেমন ফিটনেস, ফুড, টেক) ফোকাস করে এবং এদের অডিয়েন্স অনেক বেশি লয়াল হয়।
Nano Influencers: যাদের ফলোয়ার ১০ হাজারের কম। এদের ফলোয়ার সংখ্যা কম হলেও, এদের এনগেজমেন্ট রেট অনেক হাই থাকে এবং এরা অনেক বেশি অথেনটিক হয়।
নতুন বা ছোট বিজনেসের জন্য আমার পরামর্শ হলো Micro বা Nano Influencers দিয়ে শুরু করা। এরা সহজলভ্য, কম এক্সপেন্সিভ এবং এদের অডিয়েন্স আপনার প্রোডাক্ট কেনার সম্ভাবনা বেশি থাকে।
২. সঠিক ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়ার সিক্রেট হ্যাক
এখন প্রশ্ন হলো, হাজার হাজার ইনফ্লুয়েন্সারের মধ্যে থেকে আপনার জন্য পারফেক্ট মানুষটিকে কীভাবে খুঁজে পাবেন? ইনস্টাগ্রাম বা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে সময় নষ্ট না করে একটা স্মার্ট ট্রিক ফলো করতে পারেন।
ধরুন, আপনি মেয়েদের কুর্তি বা সালোয়ার কামিজ বিক্রি করেন। এখন এমন একজন ইনফ্লুয়েন্সারকে খুঁজুন যে আপনার ব্রান্ডের সাথে পারফেক্টলি যায়। তার প্রোফাইলে যান, 'Following' লিস্ট চেক করুন বা ইনস্টাগ্রামের 'Suggested for You' অপশনটি দেখুন। সেখানে আপনি একই ধরণের আরো অনেক ইনফ্লুয়েন্সারের লিস্ট পেয়ে যাবেন। এভাবে খুব সহজেই আপনি আপনার নিশের সাথে রিলেটেড ডজন ডজন ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে পারেন।
ইউটিউবের ক্ষেত্রেও একই কাজ করতে পারেন। আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিন, তারপর ফিল্টার অপশন থেকে 'Channel' সিলেক্ট করুন। ব্যাস, পেয়ে যাবেন পটেনশিয়াল ইনফ্লুয়েন্সারদের লিস্ট!
৩. অর্গানাইজেশন ইজ দ্য কি: ডাটা ট্র্যাকিং
এতজন ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করা, কে রিপ্লাই দিলো, কাকে প্রোডাক্ট পাঠাতে হবে—সবকিছু মনে রাখা বেশ কঠিন। তাই একটা সিম্পল গুগল শিট বা এক্সেল ফাইল মেইনটেইন করুন। সেখানে নিচের কলামগুলো রাখতে পারেন:
Influencer Name
Platform (Instagram/YouTube/TikTok)
Follower Count
Niche (Fashion/Food/Tech)
Contact Info (Email/DM)
Date Contacted
Response Status
Next Steps (Product Sent/Follow-up)
এই সিম্পল শিটটাই আপনার পুরো ক্যাম্পেইনকে অর্গানাইজড রাখতে সাহায্য করবে এবং আপনি কোনো কিছুই মিস করবেন না।
৪. আউটরিচ: কীভাবে এপ্রোচ করবেন?
ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের সাথে যোগাযোগ করা। অনেকেই ভুল করে বড় বড় প্যারাগ্রাফ লিখে মেসেজ পাঠায়, যেটা কেউ পড়েও দেখে না। মনে রাখবেন, ইনফ্লুয়েন্সাররা প্রতিদিন শত শত মেসেজ পায়, তাই আপনার মেসেজ হতে হবে শর্ট, সিম্পল এবং টু-দ্য-পয়েন্ট।
এখানে একটা স্যাম্পল মেসেজ দেওয়া হলো যা আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন:
"হাই [ইনফ্লুয়েন্সারের নাম], আপনার [রিসেন্ট কন্টেন্টের টপিক] ভিডিওটা দেখলাম, দারুণ লেগেছে! আমি [আপনার নাম], [আপনার ব্রান্ডের নাম]-এর ফাউন্ডার। আমরা [আপনার প্রোডাক্ট]-এর ওপর কাজ করছি। আমার মনে হয় আপনার অডিয়েন্স আমাদের এই প্রোডাক্টটি খুব পছন্দ করবে। আমি আপনাকে গিফট হিসেবে আমাদের একটা প্রোডাক্ট পাঠাতে চাই, কোনো স্ট্রিং অ্যাটাচড নেই। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, জানাবেন প্লিজ। ধন্যবাদ!"
খেয়াল করেছেন? এখানে আমরা সরাসরি কোনো কোলাবোরেশনের কথা বলিনি, বরং প্রথমে ভ্যালু দিয়েছি এবং গিফট অফার করেছি। এতে পজিটিভ রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
৫. পার্টনারশিপ এবং লং-টার্ম রিলেশনশিপ
একবার যখন কোনো ইনফ্লুয়েন্সার আপনার প্রোডাক্ট পছন্দ করবে এবং সেটা নিয়ে পজিটিভ রিভিউ দেবে, তখন আপনি তাদের সাথে পেইড পার্টনারশিপ বা লং-টার্ম কোলাবোরেশনের কথা ভাবতে পারেন। তবে শুরুতেই টাকার কথা না বলে আগে রিলেশনশিপ বিল্ডআপ করার দিকে ফোকাস করুন।
একজন লয়াল ইনফ্লুয়েন্সার আপনার ব্রান্ডের জন্য শুধু সেলস জেনারেট করে না, বরং সোশ্যাল প্রুফ তৈরি করে যা লং রানে আপনার ব্রান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করে।
শেষ কথা
Influencer Marketing কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এটা ঠিকমতো করতে পারলে রেজাল্ট হতে পারে ম্যাজিক্যাল। যারা ভাবছেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক এক্সপেন্সিভ বা জটিল, তাদেরকে বলবো—ছোট দিয়ে শুরু করুন, ন্যানো ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন এবং ধাপে ধাপে আগান।
আমাদের টিমে এমন এক্সপার্টরা আছেন যারা আপনার ব্রান্ডের জন্য পারফেক্ট ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা থেকে শুরু করে পুরো ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দিতে পারেন। যদি মনে হয় এই পুরো প্রসেসটা আপনার জন্য একটু বেশি প্যারা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আছি আপনার ব্রান্ডকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য!
আপনার ব্রান্ডের গ্রোথ হোক আনস্টপেবল!